সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
Exportizer Enterprise Crack + Portable (x32-x64) [Lifetime] Tested জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা পেশাগত স্বার্থরক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান Cubase Pro (Steinberg) Crack Stable [x86x64] [Stable] Ghost Soldier 2026 Dolby Vision 4K AVC Atmos YIFY .t𝐨rr𝐞nt মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সারিয়ার স্মরণে দোয়া মাহফিল, মেয়ের স্মৃতিতে মসজিদ নির্মাণ বাবার SysTools Office 365 Backup Cracked Full Latest 2026 প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির
Headline
Wellcome to our website...
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান
/ ৪ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি  : বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। ১১ অক্টোবর ২০২৬, রোববার রাজধানীর দিলকুশায় বিসিআইসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে তাঁর হাতে সার্টিফিকেটটি তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটির চার্টার প্রেসিডেন্ট ও অ্যাড্রেস এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। লায়ন্স সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং সামাজিক ও সেবামূলক উদ্যোগ নিয়েও সৌজন্যপূর্ণ আলোচনা হয়।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং গ্লোবাল এক্সটেনশন টিমের (জিইটি) কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সৌজন্য বিনিময় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.