
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। ১১ অক্টোবর ২০২৬, রোববার রাজধানীর দিলকুশায় বিসিআইসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে তাঁর হাতে সার্টিফিকেটটি তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটির চার্টার প্রেসিডেন্ট ও অ্যাড্রেস এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। লায়ন্স সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং সামাজিক ও সেবামূলক উদ্যোগ নিয়েও সৌজন্যপূর্ণ আলোচনা হয়।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং গ্লোবাল এক্সটেনশন টিমের (জিইটি) কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সৌজন্য বিনিময় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।


