সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
Exportizer Enterprise Crack + Portable (x32-x64) [Lifetime] Tested জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা পেশাগত স্বার্থরক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান Cubase Pro (Steinberg) Crack Stable [x86x64] [Stable] Ghost Soldier 2026 Dolby Vision 4K AVC Atmos YIFY .t𝐨rr𝐞nt মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সারিয়ার স্মরণে দোয়া মাহফিল, মেয়ের স্মৃতিতে মসজিদ নির্মাণ বাবার SysTools Office 365 Backup Cracked Full Latest 2026 প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির
Headline
Wellcome to our website...
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা
/ ১ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) মতো সার উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে সংস্থাটি। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আগ্রহ দেখিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।
আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় দুই পক্ষের আলোচনায় বাংলাদেশে নতুন বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়গুলো গণমাধ্যমকে জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে মারুবেনি কর্পোরেশনের বিনিয়োগ উদ্যোগকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের পাটজাত পণ্যের সঙ্গে মারুবেনি কর্পোরেশনের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন নতুন খাতে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
আলোচনায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে দেশের অবস্থান শক্তিশালী করার বিষয় উঠে আসে। প্রকৌশল বিষয়ে স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সেবা খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে।
এ ছাড়া আগামী এক বছরের মধ্যে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ উদ্যোগে মারুবেনি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা পর্যালোচনা করা হয়।
কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর বিষয়েও দুই পক্ষ আলোচনা করে। কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণে মারুবেনির বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।
সার উৎপাদন খাতে সহযোগিতার প্রসঙ্গে কাফকোতে মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে মারুবেনি কর্পোরেশনের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলে আরও ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.