মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
গ্রামের সাধারণ পরিবার থেকে বিলাসবহুল জীবন—উৎস নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন
/ ৯৫ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

খায়রুল বাশাল লাবু  : একসময় নুন আনতে পান্তা ফুরাতো অভাব-অনটনের সেই সংসারের এক যুবককে ঘিরে এখন এলাকাজুড়ে চলছে নানা আলোচনা। অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা ওই যুবক বর্তমানে কোটি টাকার সম্পদের মালিক বলে স্থানীয়দের মধ্যে জোর গুঞ্জন সৃষ্টি হয়েছে। ঘটনাটি গফরগাঁও উপজেলা-এর কান্দিপাড়া সংলগ্ন এলাকার। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের নাম-পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি কথিত মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন—এমন অভিযোগ এলাকাজুড়ে প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করার কথাও জানা গেছে।
অভিযোগ রয়েছে, অল্প সময়ের ব্যবধানে ওই পরিবারের জীবনযাত্রায় এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের নিয়মিত নামিদামি রেস্টুরেন্টে খাওয়াদাওয়া, বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো, দামী ব্র্যান্ডের পোশাক, হাতঘড়ি ও আধুনিক মোবাইল ফোন ব্যবহার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, কখনো প্রাইভেটকার, আবার কখনো নামিদামি ব্র্যান্ডের মোটরসাইকেলে চলাফেরা করছেন ওই যুবক। তার এই হঠাৎ বিলাসবহুল জীবনযাপন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এলাকাবাসীর প্রশ্ন— হঠাৎ এত সম্পদের উৎস কোথায়?কীভাবে বদলে গেল জীবনযাত্রার এই চিত্র?এর পেছনে রয়েছে বৈধ কোনো ব্যবসা, নাকি অন্য কোনো অজানা উৎস? তবে অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন