মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হাওড়ার পিলখানায় হামিমের ভাড়া নেওয়া কারখানার সন্ধান, পাঁচ দিন ধরে বন্ধ; এলাকাজুড়ে চাঞ্চল্য আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী তারেক রহমান আশুলিয়ায় গ্যারেজ থেকে ২টি অটোরিকশা উধাও: চুরি-ছিনতাই ও চাঁদাবাজ চক্রের একজন গ্রেপ্তার হলেও অধরা মূলহোতা রনি মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা
/ ৩৮ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

পিরোজপুর অফিস: পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণউন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার ৩২ জন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার অংশ নেন, যাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ২০ লাখের বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন, জেলা তথ্য কর্মকর্তা সাইফুদ্দিন আল মাদানী, জেলা আইসিটি কর্মকর্তা আবুল হাসান ও নাগরিকতা প্রকল্পের মো. নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। বক্তারা বলেন, দায়িত্বশীল ও ইতিবাচক কন্টেন্ট তৈরির মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য, ট্রলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার হয়রানি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় নিরাপদ ডিজিটাল আচরণ, ফেসবুক ও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং সাংবাদিকদের সাইবার নিরাপত্তা বিষয়েও আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.