মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে: ইসি আনোয়ারুল ইসলাম সরকার
/ ৫৩১ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে বলেছেন,নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার । তিনি আরো বলেন, নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী সত্যি সত্যি এবার ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। সমন্বয়হীনতার সামান্যতম কোনো ত্রুটি-বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নেব না।আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় আটজন বিভাগীয় কমিশনার, আট জন ডিআইজি, ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪ জন এসপি, ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২২৬ জন অংশগ্রহণ করেন।আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কারো কাছে দায়বদ্ধ না। শুধু দায়বদ্ধ আইনের কাছে।উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু নির্বাচন কমিশনেরই একজন। সুতরাং আপনারাও শুধু আইনের কাছে দায়বদ্ধ। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন, আমরা, আপনারা— সবাই মিলে নির্বাচন কমিশন।তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে, সেটি যদি আমরা সফলভাবে করতে ব্যর্থ হই, আমরা সকলেই ব্যর্থ হব। বাংলাদেশ ব্যর্থ হবে।তিনি ৫ আগস্টের কথা উল্লেখ করে বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে— আমরা কোথা থেকে কোথায় এসেছি। আমাদের তফসিল ঘোষণার পর থেকে একটি ঘটনা বাদে বাকি যতগুলোর নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয়েছে মাঠ পর্যায়ে, প্রতিটি কার্যক্রম আইনসঙ্গতভাবে এবং খুব সাহসিকতার সাথে হয়েছে।ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আমার আকুল আবেদন— নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠে নেমে পড়ুন, একসাথে মুভ করুন। জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়রা, মাঠে নেমে পড়ুন; একসাথে মুভ করুন। ওসি সাহেব, ইউএনও সাহেব, আনসার ভিডিপি অফিসার একসাথে মুভ করুন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.