সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
হাওড়ার পিলখানায় হামিমের ভাড়া নেওয়া কারখানার সন্ধান, পাঁচ দিন ধরে বন্ধ; এলাকাজুড়ে চাঞ্চল্য আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী তারেক রহমান আশুলিয়ায় গ্যারেজ থেকে ২টি অটোরিকশা উধাও: চুরি-ছিনতাই ও চাঁদাবাজ চক্রের একজন গ্রেপ্তার হলেও অধরা মূলহোতা রনি মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল
Headline
Wellcome to our website...
পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা
/ ৩২ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টায় পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সোহেল মারুফ স্বপন।অনুষ্ঠানের একপর্যায়ে পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ.জেড.এম মিনহাজুল হক আগামী পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “পার্বতীপুর পৌরসভার হারানো গৌরব পুনরুদ্ধার এবং জনগণের সেবায় আমি আবারও প্রার্থী হতে চাই।” উপস্থিত নেতা-কর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে সমর্থন জানান।ইফতারের আগে জাতির মঙ্গল কামনা এবং জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ হুমায়ুন কবির মিলনপুরী।অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশাল এই গণজমায়েত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোনাজাত শেষে উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফল করতে পৌর বিএনপির নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.