রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় তাসপিয়া ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান
/ ৩৩১ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি :  ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে জিপিএ-৫ অর্জন করে কলেজের সর্বোচ্চ ফলাফল করায় তাসপিয়া ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদ তাসপিয়া ইসলামের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।তাসপিয়া ইসলাম এর আগে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
তিনি ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের সন্তান। তার বাবা রফিকুল ইসলাম জাকির একজন সাংবাদিক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক এবং মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তাসপিয়া ইসলামের বাবা তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন