শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের।
/ ১৪ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য নৌকা ভ্রমণ, পিকনিক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও পুরস্কার বিতরণ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে নৌযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন শেষ পর্যন্ত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নৌযাত্রার শুরু থেকেই হাসি-আনন্দ, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্যে উৎসবমুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। দিয়াবাড়ি থেকে নৌযাত্রা শুরু করে মাঝপথে একটি রিসোর্টে যাত্রাবিরতি দেওয়া হয়। সেখানে মধ্যাহ্নভোজ ও পিকনিকের আয়োজন করা হয়। পরে নৌযাত্রা অব্যাহত রেখে ধামরাইয়ের একটি মনোরম স্থানে গিয়ে আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক কর্মসূচি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফুটবল টুর্নামেন্ট, নারী সদস্যদের অংশগ্রহণে বালিশ খেলা, রাফেল ড্র ও বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতা। এর সঙ্গে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত। সাংবাদিকদের পরিবারগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নৌভ্রমণটি কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং এটি সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি ব্যতিক্রমী উদ্যোগে পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম। তিনি বলেন, সাংবাদিকরা সারা বছর পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। তাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্যকে শক্তিশালী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অনেক। মিরপুর প্রেসক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন হিসেবে নয়, সাংবাদিকদের কল্যাণ এবং দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরির লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা যত বাড়বে, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। জনগণের অধিকার, সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হলে সাংবাদিকদের নিজেদের মধ্যেও ঐক্য ও পারস্পরিক সহযোগিতা থাকা জরুরি। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব যত বেশি শক্তিশালী হবে, দেশের সাংবাদিকতাও তত বেশি সমৃদ্ধ ও শক্তিশালী হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান আলোচক সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক খান সেলিম রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত জীবন নানা চ্যালেঞ্জ ও ব্যস্ততায় পরিপূর্ণ। এমন আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার সুযোগ সৃষ্টি করে। মিরপুর প্রেসক্লাবের এ আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও মানুষের অধিকারবঞ্চনার বিরুদ্ধে বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক খবর বাংলাদেশ-এর সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত জীবনে নানা ধরনের চাপ, ব্যস্ততা ও চ্যালেঞ্জ থাকে। পরিবার-পরিজন নিয়ে এমন আনন্দঘন আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে। তিনি সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকরা সারা বছরই নানা পেশাগত দায়িত্ব ও ব্যস্ততার মধ্যে থাকেন। তাদের পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে কিছুটা আনন্দ ও বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ নৌকা ভ্রমণ ও পিকনিকের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে এবং পরিবারের সদস্যদের মধ্যেও একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণের পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থে মিরপুর প্রেসক্লাব দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ সাবিন, মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত খান, সিনিয়র সহ-সভাপতি এসএমএস ইসলাম উকিল, সহ-সভাপতি একলাছুর রহমান রাজু, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সাইমন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এস জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা আক্তার, দপ্তর সম্পাদক এমএ গাফফার, সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী, প্রচার সম্পাদক দুলাল হোসেন, সহ-প্রচার সম্পাদক তারিকুল ইসলাম মইন, শৃঙ্খলা বিষয়ক সহ-সম্পাদক আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও সহ-সম্পাদক শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের মোঃ আজহার আলী, জাহাঙ্গীর আলম রাজু, মোঃ শাহিন,মিরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন, সাথী আক্তার ও মাসুদ রানাসহ কয়েকশ সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা এ আয়োজনে অংশ নেন। দিনব্যাপী নৌকা ভ্রমণ, পিকনিক, খেলাধুলা, রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মিরপুর প্রেসক্লাবের এ বর্ণাঢ্য আয়োজন। আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সৌহার্দ্যকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক ও বিনোদনধর্মী আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন