বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের উপর নিশংস হামলার অভিযোগ।
/ ৮৬ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:১৯ পূর্বাহ্ন

কলিকাতা প্রতিনিধ : বুধবার, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত সাংবাদিক, রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি। নাম লাল্টু দাস। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।।

ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসী বাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়, আক্রান্ত সাংবাদিক লাল্টু দাসের অভিযোগ , তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন, যে কৃষ্ণ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে বিষয়টি জানান।

গুরুতর আহত অবস্থায় লাল্টু দাস জানান ,এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই ,সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং সেখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে ও কিছু বলার আগেই ভারী বস্তু দিয়ে আমার উপর হামলা চালায়। ফলে আমার নাক এবং মুখ ফেটে যায়।।

তার দাবি ঘটনার পর তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি আরো জানান, যে এই বিষয়টি নিয়ে তিনি আগেই রঘুনাথগঞ্জ থানাকে অবগত করেছিলেন, হামলার পরেও পুলিশ তার পরিস্থিতি দেখেছে।, এখন তাকে হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

গুরুতর জখম অবস্থায় লাল্টু দাস বলেন ,একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করতে গিয়েছিলাম , আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক।

এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে , গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা বাক স্বাধীনতার উপর আক্রমণ বলে মনে করছেন অনেকে, প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত হোক। এবং দোষীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি দেয়া হোক।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.