রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সারিয়ার স্মরণে দোয়া মাহফিল, মেয়ের স্মৃতিতে মসজিদ নির্মাণ বাবার SysTools Office 365 Backup Cracked Full Latest 2026 প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির AKVIS Chameleon Cracked Universal [Windows] Ultimate সাধারণ মানুষের দল বিএনপিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী ক্ষমতার জন্যে নয়, রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান FaceFilter Studio License[Activated] [Stable] [Latest] 2026 Prinect Signa Station Portable + Product Key [100% Worked] [x32-x64] [no Virus] Premium
Headline
Wellcome to our website...
মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সারিয়ার স্মরণে দোয়া মাহফিল, মেয়ের স্মৃতিতে মসজিদ নির্মাণ বাবার
/ ৩ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

তানজিনা : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সারিয়া আক্তারের স্মরণে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন তাঁর বাবা রফিকুল ইসলাম রফিক মোল্লা। মেয়ের স্মৃতি অম্লান রাখতে তিনি একটি মসজিদও নির্মাণ করেছেন।

রফিকুল ইসলাম রফিক মোল্লা তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তাঁর বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে সারিয়া আক্তারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। পরে অতিথিদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক অর্থ সম্পাদক ও বিএনপির যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, সংশ্লিষ্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সন্তান হারানোর শোক এখনো বয়ে বেড়াচ্ছে সারিয়ার পরিবার। প্রিয় মেয়ের স্মৃতি ধরে রাখা এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের নিদর্শন হিসেবে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন তাঁর বাবা রফিকুল ইসলাম রফিক মোল্লা। সন্তানের মৃত্যুতে সৃষ্ট অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়; তবে মেয়ের স্মৃতিকে মানুষের কল্যাণে বাঁচিয়ে রাখার এই উদ্যোগে ফুটে উঠেছে একজন বাবার গভীর ভালোবাসা ও আবেগ।

দোয়া মাহফিলে সারিয়া আক্তারের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য, মানসিক শক্তি ও প্রশান্তি কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.