বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা কাতারের
/ ১০০ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যে ৩৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কাতার। কোচ হুলেন লোপেতেগি ঘোষিত দলে জায়গা পেয়েছেন তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণ। এটি তাদের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ । প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী লেফট-ব্যাক রাইয়ান আল আলি এবং ইংল্যান্ডে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী ডিফেন্ডার নায়াল ম্যাসন। দলে আছেন কাতারের নির্ভরযোগ্য তারকা আকরাম আফিফ ও গোলদাতা আলমোয়েজ আলি।তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্টিয়ান সোরিয়া। আগামী বিশ্বকাপে মাঠে নামতে পারলে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড ফুটবলার হওয়ার রেকর্ড গড়তে পারেন। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে রজার মিলার দখলে। ১৯৯৪ বিশ্বকাপে খেলতে নামার সময় মিলার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। গত নভেম্বরে ৪২ বছরে পা দেওয়া সোরিয়া বিশ্বকাপে খেললে সেই রেকর্ড ভেঙে যাবে। গোল করতে পারলেও তিনি সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ডটিও নিজের করে নিতে পারেন।আসন্ন বিশ্বকাপে কাতারের গ্রুপে রয়েছে সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড এবং বসনিয়া ও হার্জেগোভিনা। মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে তারা মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও এল সালভাদরের।আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী ৪৮টি দেশকে ২ জুনের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। প্রতিটি দলে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।
কাতারের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: মাহমুদ আবুনাদা, শেহাব আল লিথি, মেশাল বারশাম, সালাহ জাকারিয়া।
ডিফেন্ডার: রাইয়ান আল আলি, আল হাশেমি আল হোসেন, আইয়ুব আল আলাউই, বাসাম আল রাউই, হোমাম আল আমিন, সুলতান আল ব্র্যাক, বোয়ালেম খুখি, নায়াল ম্যাসন, লুকাস মেন্ডেস, পেদ্রো মিগুয়েল, তারেক সালমান।
মিডফিল্ডার: করিম বৌদিয়াফ, আহমেদ ফাতহি, জাসেম জাবের, আব্দুল আজিজ হাতেম, ইসা লে, আসিম মাদিবো, মোহাম্মদ মানাই, তাহসিন মোহাম্মদ, মোহাম্মদ ওয়াদ।
ফরোয়ার্ড: ইউসুফ আবদেলরিসাক, আকরাম আফিফ, আহমেদ আলাউদ্দিন, হাসান আল হায়দোস, আলমোয়েজ আলি, আহমেদ আল জানহি, এডমিলসন জুনিয়র, মোহাম্মদ মুনতারি, মোবারক শানান, সেবাস্টিয়ান সোরিয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন