বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হাওড়ার পিলখানায় হামিমের ভাড়া নেওয়া কারখানার সন্ধান, পাঁচ দিন ধরে বন্ধ; এলাকাজুড়ে চাঞ্চল্য আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী তারেক রহমান আশুলিয়ায় গ্যারেজ থেকে ২টি অটোরিকশা উধাও: চুরি-ছিনতাই ও চাঁদাবাজ চক্রের একজন গ্রেপ্তার হলেও অধরা মূলহোতা রনি মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
Headline
Wellcome to our website...
শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদল মারা গেছেন
/ ৩১৫ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৪০ অপরাহ্ন

শেরপুর প্রতিনিধি : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান নিশ্চিত করেছেন।তিনি জানান, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার শবে বরাতের রাত ১০টার দিকে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা হাসাপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে তার মৃত্যু ঘটে। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াত, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.