বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
/ ৬ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় উভয়ের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের একটি সার্টিফিকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩ বাংলাদেশের জোন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি এবং দৈনিক ফলাফল-এর সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।
সাক্ষাৎকালে দেশের সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম এবং মানবসেবামূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরে সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ারের সিটিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি জিইটি (Global Extension Team)-এর কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্বে রয়েছেন।
এছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.