সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
/ ৩ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। আলোচনায় দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর, বিস্তৃত ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিসর আরও বাড়ানোর সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। সাক্ষাতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.