মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
আজ রাতে ইরানে কঠোর আঘাত হানতে যাচ্ছি: ডোনাল্ড ট্রাম্প
/ ২২ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে মন্তব্য করার পর বুধবার দেশটিতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে ফিরবে কিনা, তা তিনি স্পষ্ট করেননি। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ইরানি কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা নিজেদের করা চুক্তি মেনে চলছে না। গত মঙ্গলবার মার্কিন বাহিনীর হামলার পর বুধবার রাতে যুক্তরাষ্ট্র সম্ভবত আবারও হামলা চালাবে বলে তিনি সতর্ক করেন। তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটি ছোট সতর্কতা দিয়ে রাখছি- আজ রাতে আমরা তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি। এর আগে আঙ্কারায় সাংবাদিকদের কাছে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হিসেবে কাজ করা সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে। তার এ মন্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়।তবে ওয়াশিংটন পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাবে কিনা কিংবা প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিটিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে আর কোনো আলোচনা হবে কিনা, সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি। তেহরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—নিজের এমন যুদ্ধ-লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে তিনি ইঙ্গিত দেন যে, কোনো চুক্তি ছাড়াই হয়তো এ লক্ষ্য অর্জন করতে হবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের চুক্তির অধীনে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা। আমরা হয়তো চুক্তি ছাড়াই এটি বাস্তবায়ন করব। কারণ আপনারা জানেন, এটা আরও সহজ; কারণ এ মানুষগুলো কেবল মিথ্যা বলে আর প্রতারণা করে।হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জেরে মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। সংঘাতের এ আকস্মিক বৃদ্ধির ফলে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। নতুন করে শুরু হওয়া এ সংঘাত হরমুজ প্রণালির নিরাপত্তা ও সুরক্ষাজনিত উদ্বেগও বাড়িয়েছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সরবরাহ পথটি অতিক্রম করার ঝুঁকি না নিয়ে অন্তত চারটি তেল ও গ্যাস বহনকারী ট্যাংকার মাঝপথ থেকে ফিরে গেছে। তবে এ খবরে বিশ্ববাসী হতবাক হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.