সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
PassFab for Word Pre-Activated [Latest] Premium গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
পল্লবীতে কিশোরকে মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
/ ১০৪ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীর কালশী এলাকায় এক কিশোরকে মারধর এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোশারফ হোসেন অপু পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১০ মিনিটে পল্লবীর কালশী মোড়, সেকশন-১২ এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়। এ সময় এক রিকশাচালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ১৪–১৫ জনের একটি দল ঘটনাস্থলে এসে তার ছেলে আফিফ হাসান কর্ণ (১৬)-কে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় অভিযুক্তরা তার কাছে থাকা ৫ হাজার টাকা এবং একটি Oppo A5 Pro মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারধরের ঘটনায় তার ছেলে স্কুল ছাত্র আরিফ হোসেন আহত হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।
এ বিষয়ে মোশারফ হোসেন অপু পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.