সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
PassFab for Word Pre-Activated [Latest] Premium গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
প্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠন করা যেতে পারে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
/ ১০৮ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সমাধানে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে।বুধবার জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, টাস্কফোর্সের কাজ ভিন্ন হলেও সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা গেলে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সেখানে আলোচনা করা সম্ভব হবে। এছাড়া বিমানবন্দরসহ সব ক্ষেত্রে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শ্রম ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কার্যকরী কমিটিও গঠন করা যেতে পারে।সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে বিদেশে কর্মসংস্থানকে ‘আদম ব্যবসা’ হিসেবে কলঙ্কিত করা হয়েছিল এবং মানবপাচার ও অর্থপাচারের সঙ্গে অনেকেই জড়িত ছিল। এ ধরনের অপরাধে জড়িত ১০০ অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সেবা সহজ করতে সরকার বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব নির্দেশনা বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে পাঠানো হয়েছে।এসব উদ্যোগের মধ্যে রয়েছে— পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান, অনলাইনে আবেদন ও ফি পরিশোধ, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে আবেদন গ্রহণ।তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সুবিধা চালু করা হয়েছে, যা পাসপোর্টের নিরাপত্তা বৃদ্ধি করেছে। মোবাইল এনরোলমেন্ট কিটের মাধ্যমে ই-পাসপোর্টের আবেদন ও সেবা দেওয়া হচ্ছে। প্রবাসীদের কাছে দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পাসপোর্ট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে অন্যান্য বাংলাদেশ মিশনেও ই-পাসপোর্ট সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে প্রবাসীরা পাসপোর্ট পেতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকার দ্রুত সেগুলো সমাধানের চেষ্টা করছে।ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বহু বাংলাদেশির মৃত্যুর ঘটনা স্মরণ করে তিনি বলেন, লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার চেষ্টাকালে অনেক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়টি সংসদে উত্থাপন করায় তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরকার ও বিরোধী দল যৌথভাবে সমাধান করতে পারবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের সরকার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ব্যবহার করলেও তাদের জন্য কার্যকর কিছু করেনি। বর্তমান সরকার প্রবাসীদের সব সমস্যা সমাধানে কাজ করছে। অবৈধ অভিবাসন রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে।ররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের কল্যাণে কাজ করছে বলেও জানান তিনি।প্রস্তাব উত্থাপন করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে বছরে প্রায় ১.৬৮ লাখ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে।তিনি প্রবাসীদের ‘রেমিট্যান্স হিরো’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং তাদের বিভিন্ন সমস্যা তদারকির জন্য একটি টাস্কফোর্স গঠনের দাবি জানান।দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘শুধু আর্থিক রেমিট্যান্স নয়, আমাদের প্রয়োজন মেধার রেমিট্যান্স। মেধাবী শিক্ষার্থীদের দেশত্যাগ জাতির জন্য বড় ধরনের মেধা ক্ষয়।আলোচনায় আরও অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, বরকত উল্লাহ বুলু, এম মাহবুবুল আলম, মনিরুল হক চৌধুরী ও এম নাজিবুর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.