রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
আশুলিয়ায় গ্যারেজ থেকে ২টি অটোরিকশা উধাও: চুরি-ছিনতাই ও চাঁদাবাজ চক্রের একজন গ্রেপ্তার হলেও অধরা মূলহোতা রনি মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
Headline
Wellcome to our website...
ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম
/ ১২১ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

ডুমুরিয়া প্রতিনিধি : স্বামীর পরকীয়ার বাধা দেয়ায় প্রিয়া ঢালী নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে পাষন্ড‌ স্বামী।আহত গৃহবধূকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শুম্ভনগর এলাকায় এ ঘটনা ঘটে।আহত গৃহবধূ ও তার পরিবার সূত্রে জানা যায় উপজেলার খোরেরাবাদ এলাকার মৃত রঞ্জন ঢালী তার ছোট কন্যা প্রিয়া ঢালী বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের শুম্ভনগর গ্রামস্ত অর্জুন মন্ডলের ছেলে মৃত্যুঞ্জয় মন্ডলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় একমাত্র ভাই উজ্জ্বল ঢালী বোনের সুখের কথা ভেবে ১০ লক্ষাধিক টাকার স্বর্ণ ও নগদার্থ প্রদান করেন। বিয়ের পর দেখতে দেখতে প্রায় ১০ বছর অতিবাহিত হয়ে গেল। কিন্তু সূখ তার কপালে সইলো না।বেশ কয়েক বছর হলো স্বামী গোপনে জড়িয়ে পড়ে পরকিয়া প্রেমে। বিষয়টি জানাজানির পর স্ত্রী স্বামীকে পরকীয়ায় বাধা দিলে তার উপর শুরু হয় অমানবিক মানুসিক ও শারীরিক নির্যাতন।তারই জের ধরে ঘটনার দিন বিকেলে স্ত্রী প্রিয়াকে বেদম মারপিট ও গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। বিষয়টি জানার পর ভাই উজ্জ্বল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপরও থেমে নেই স্বামীর পাষন্ডতা। কেড়ে রাখা হয়েছে প্রিয়ার একমাত্র ছেলে মুগ্ধ মন্ডল (২) কে। এ ঘটনায় আদালতের আশ্রয় না নিয়ে উপায় নেই বলে জানিয়েছে সহোদর উজ্জ্বল ঢালী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.