মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
Headline
Wellcome to our website...
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল
/ ৫ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

ডেক্স রিপোর্ট : দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীতে ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য হলো দারিদ্র্য দূর করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি সংগঠনটির কার্যক্রমকে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আরও বিস্তৃত করার পরামর্শ দেন।মন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের সংগঠনের অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে।তিনি তরুণদের নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনের মহৎ কাজে সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা ও কৃষি খাতের সাফল্যের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতে বৈপ্লবিক উন্নয়ন আমাদের সাফল্যের অন্যতম মাইলফলক।তিনি জোর দিয়ে বলেন, দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ধারা অব্যাহত রাখতে তরুণ সমাজের সক্রিয় ও সৃজনশীল অংশগ্রহণ এখন সময়ের দাবি।বক্তব্যের শেষ পর্যায়ে মন্ত্রী তরুণদের উদ্দেশে আরও বলেন, নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদের প্রস্তুত থাকতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে তরুণদের মেধা ও শ্রমের সমন্বয় ঘটলে জনগণের ভাগ্য পরিবর্তন দ্রুততর হবে।

দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। জেসিআই কার্নিভালের এই আয়োজনে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.