শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
/ ৩৫ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
oppo_0

রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার স্থাপনের ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল-এর সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আ: করিম (৩৫) নামে এক ব্যক্তি আহত হন।আহত আ: করিম পঞ্চগড়ের পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তর-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা। তিনি পার্বতীপুর শহরের আমিরগঞ্জ মহল্লার বাসিন্দা। জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে স্কুলের সামনে পরপর তিনটি স্পিড ব্রেকার অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তার ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে এবং পরনের কাপড় ছিঁড়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান, ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার থাকায় যানবাহন চালকদের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। আদর্শ হুগলীপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “স্পিড ব্রেকার দেওয়ার আগে এখানে বড় ধরনের দুর্ঘটনা শোনা যায়নি। এখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছেন।পথচারী ও এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের তুলনায় স্পিড ব্রেকারগুলোর উচ্চতা বেশি এবং সঠিক সতর্কতামূলক সাইনবোর্ড বা রিফ্লেক্টর নেই। ফলে বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা চালকেরা বেশি ঝুঁকিতে পড়ছেন।এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, স্পিড ব্রেকারগুলো স্থাপন করেছে দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর। তিনি জানান, একটি স্পিড ব্রেকার রেখে বাকি দুটি অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।স্কুলের প্রধান শিক্ষক জামিল আহমেদ বলেন, ২০১৮ সালে সড়ক ও জনপদ অধিদপ্তরে আবেদন করার পর এসব গতিরোধক স্থাপন করা হয়। তবে তিনটি স্পিড ব্রেকার দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের বলে তিনি দাবি করেন।এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ স্পিড ব্রেকার অপসারণ, মানসম্মত নকশা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.