রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী,আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
/ ২৯১ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি খুলনা কর্তৃক একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী,আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শনিবার বিকাল চারটায় সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এর সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমণির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আদালত খুলনার জাজেস প্যানেল মেম্বার সি ইউ সি সম্মানিত উপদেষ্টা রোটারিয়ান পিপি জনাব মোঃ ইফতেখার আলী বাবু,খুলনা বিবিশিষ্ট্য ব্যবসায়ী রোটারিয়ান জনাব জি এম শরিফুল আলম, সি ইউ সির উপদেষ্টা নেসারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ডিএম নুরুল ইসলাম, খুলনা ইউনিয়নী মেডিকেল কলেজের প্রভাষক হেকিম মতিয়ারা, সি ইউ সি সংগঠনের সহ-সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ, কোষাধক্ষ্য মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারিমা আক্তার, কার্যকরী সদস্য মোঃ সোহান,সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষক হাওয়া রিয়া, ঝরনা আক্তার, সুখী আক্তার, মোহাম্মদ শাহিন, পবন, বর্ষা প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনায় অতিথি বৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সামনে বান্দর ভাষা আন্দোলনে শহীদদের ভূমিকা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে ভাষা শহীদ দিবস ও পবিত্র রমজান উপলক্ষে দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিইওসির উপদেষ্টা ও নেচারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা দি এম নুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.