রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
/ ৩৫৬ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২২ অপরাহ্ন

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার উদ্যোগে একটি স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে জামায়াতে দলীয় কার্যালয় থেকে র‌্যারি বের করে। র‍্যালিটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার সেক্রেটারি শাহিন আক্তার। র‌্যালিতে অংশ নেয় ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। র‌্যালিতে অংশ গ্রহণকারীরা স্লোগানে স্লোগানে রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার সেক্রেটারি শাহিন আক্তার বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ, রমজানের পবিত্রতা বজায় রাখা, ব্যবসা বাণিজ্যে সততা রক্ষা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহবান জানান। এটি আত্মশুদ্ধি, সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌর আমির খন্দকার আশরাফুল আলম, যুব বিভাগের সভাপতি গোলাম মুক্তাদি মুন্না, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল্লা আল গালিব প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.