সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী তারেক রহমান আশুলিয়ায় গ্যারেজ থেকে ২টি অটোরিকশা উধাও: চুরি-ছিনতাই ও চাঁদাবাজ চক্রের একজন গ্রেপ্তার হলেও অধরা মূলহোতা রনি মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা
Headline
Wellcome to our website...
খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ 
/ ১২০ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাটি গ্রামে ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের বাড়িতে বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় পাইকগাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কপিলমুনি প্রেসক্লাব সভাপতি ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শামসুল আলম পিন্টু। তিনি বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অত্যন্ত মহৎ ও প্রশংসনীয়। দেশব্যাপী তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমনটাই আমরা প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাইকগাছা থানার হরিঢালি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নিরভয়ে ভোট দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাব সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি। দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে।”
সংগঠনের মহাসচিব মো. আজহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আহসান মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস্কান্দার মির্জা, শেখ মুন্না, মো. মমিনুল ইসলাম, মো. আমিরুল গাজী, ছাত্রদলের সাবেক জেলা সহ-সংগঠনিক সম্পাদক মির হানিফ হোসাইন, সংগঠনের স্থানীয় আহ্বায়ক শেখ জাকির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আছাফুর রহমান, শেখ আব্দুল খালেক, শেখ আলতাফ হোসেন, শেখ মোস্তাক হোসেন, মীর মনিরুজ্জামান, শেখ আব্দুল মতিন, শেখ ইকরাম হোসেন, শেখ ফয়সাল, মো. মিন্টু মোল্লা, মো. করিম মোল্লা, মো. রায়হান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুম মীর আনাম আলীর রুহেয়ের মাগফেরাত কামনায়
দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.