রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির বিশাল জনসভা
/ ১৮৪ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন

কামরুল ইসলাম  ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( বিকেল ৩টায় ইন্দুরকানি সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জাহান সিরিন বলেন, দেশের যত উন্নয়ন হয়েছে, তার সবই জিয়া পরিবারের হাত ধরেই হয়েছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ইন্দুরকানীকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন, যা এ এলাকার মানুষের জন্য একটি ঐতিহাসিক অবদান। তিনি আরও বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির মনোনীত প্রতীক ‘ধানের শীষে’ ভোট দিতে হবে। কোনো মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হয়ে পবিত্র ভোট নষ্ট করা যাবে না। জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ইন্দুরকানী উপজেলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৃষ্টি। এটি বিএনপির শক্ত ঘাঁটি, এখানে স্বাধীনতাবিরোধী কোনো শক্তির স্থান নেই। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। কৃষকদের স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ প্রদান এবং এলাকার সবচেয়ে বড় সমস্যা বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আব্দুল কালাম আকন, কেন্দ্রীয় যুবদল নেতা আলী আকবর চন্নু, জাহাঙ্গীর আলম দুলাল, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু ও পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম, জাসাস সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ফয়জুল কবির তালুকদার, আলমগীর কবির মান্নু, এইচ এম ফরুক হোসাইন, মাস্তান হাফিজ, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, মো. শাহীন হাওলাদার, মাসুদ করিম ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনসভায় সভাপতিত্ব করেন ইন্দুরকানি উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.