শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
কুষ্টিয়া-৩ আসনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার
/ ১১৭ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

মুকুল খসরু, কুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং কুষ্টিয়া সদর আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সভাটির আয়োজন করে নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির মিডিয়া সেল।মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,“দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। কুষ্টিয়া সদরকে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতেই আমি রাজনীতিতে এসেছি।তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই হবে তার রাজনীতির প্রধান অগ্রাধিকার। রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনসেবার এক পবিত্র মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করাই বিএনপির দর্শন বলেও তিনি উল্লেখ করেন।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রয়াসের আহŸান জানান। একই সঙ্গে গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভ‚মিকার ভ‚য়সী প্রশংসা করেন তিনি।প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,“সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে। গণমাধ্যম আমাদের চোখ ও কণ্ঠস্বরÑতাদের সাহসী ও দায়িত্বশীল ভ‚মিকা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপ‚র্ণ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহŸায়ক কুতুব উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশে খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.