শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা
/ ১৮৮ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

পিরোজপুর অফিস : প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলার একটি হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও তরুণরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ডিজিটাল সহিংসতা মোকাবিলায় কার্যকর নীতিমালা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মুসা। সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শেখ সাইদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম বজলুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। আলোচনায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ, আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.