শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
আশুলিয়ায় ঔষধ ব্যবসায়িক কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
/ ৫৭ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

মীর জেসান হোসেন তৃপ্তী : সাভারের আশুলিয়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উত্তর গাজীরচট ঔষধ ব্যবসায়িক কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)গাজীপুরের পরিবেশে অবস্থিত ‘মনপুরা রিসোর্টে’ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের কর্মব্যস্ততা ও যান্ত্রিকতা ছেড়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে সমিতির সদস্য ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই রিসোর্ট প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।সমিতির উপদেষ্টা এবিএম জাহাঙ্গীর আলম স্বপন-এর সভাপতিত্বে এবং নাজমুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকা মোহাম্মদ চৌধুরী: সাবেক সাংগঠনিক সম্পাদক,আশুলিয়া প্রেসক্লাব। জাহাঙ্গীর আলম রাজু যুগ্ম-সাধারণ সম্পাদক,আশুলিয়া প্রেসক্লাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাপি জেনারেল হসপিটাল এর পরিচালক মোঃ আশিক ইমরান,জামালপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মো: নূর আলম সবুর,সোহেল স্কয়ার হসপিটাল ম্যানেজার মোঃ লেবু মিয়া হাবিব হসপিটাল এডমিন ম্যানেজার মোঃ নাজমুল,নোভা হসপিটাল এর জি এম মোঃ শাহিন আহমেদ রাজু৷ ল্যাব ওয়ান হাসপাতাল এডমিন ম্যানেজার মো: শহিদুল ইসলাম খোকন,আবুল হোসেন হাসপাতালে স্বপন ওঝাসহ প্রমুখ।অনুষ্ঠানে দিনব্যাপী পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। এছাড়া দুপুরের খাবারের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথিরা বলেন,ব্যবসায়িক ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন মনকে প্রফুল্ল করে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করে।” ঔষধ ব্যবসায়ীদের এই সেবামূলক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানান। সমাপনী বক্তব্যে উপদেষ্টা এবিএম জাহাঙ্গীর আলম স্বপন বলেন,আগামীতেও সমিতির সকল সদস্যদের নিয়ে এ ধরনের সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.