বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
ইন্দুরকানিতে মিথ্যা মামলায় দিনমজুরকে গ্রেপ্তারের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ
/ ১৪৬ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় অযথা মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (দিনমজুর) কে বিনা কারণে আটক করে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, দুলাল হাওলাদার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিনি দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুরকানি থানা পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

দুলালের পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। সম্পূর্ণ নির্দোষ থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, দুলাল একজন শান্ত স্বভাবের মানুষ এবং দিনমজুর হিসেবে কষ্ট করে জীবনযাপন করেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা তারা কখনো শোনেননি। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।

এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষে দুলালকে গ্রেপ্তার করেছে।”

দুলালের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সুশীল সমাজও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, নির্দোষ একজন দিনমজুরকে হয়রানি বন্ধ করে দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.