শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তিন জন গ্রেফতার
/ ১৪৯ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তিন জনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাহাবুবুর আলম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সালেহ এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফকিরকলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিন জনকেই আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে মৎস্যজীবী নেটওয়ার্ক ও ফেডারেশনের উদ্যোগে উপজেলা মৎস্য অধিদপ্তরের সঙ্গে একটি বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ–এর সহযোগিতায় ফিশনেট প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলাপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলে নিবন্ধন, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন এবং সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা।সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা বলেন, জেলেদের হালনাগাদ তালিকা গত বছর প্রস্তুত করা হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তা প্রকাশ করা সম্ভব হয়নি। নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি যেসব জেলে এখনো নিবন্ধনের আওতায় আসেননি, তাদের আবেদনও নির্বাচন পরবর্তী সময়ে গ্রহণ করা হবে বলে তিনি জানান।উপজেলা সমবায় অফিসার মোঃ আব্বাস আলী মৎস্যজীবী সমবায় সমিতি গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শুধুমাত্র মৎস্যজীবী কার্ডধারীরাই সমবায় সমিতি গঠন করতে পারবেন। সমিতির সাধারণ সদস্যের ন্যূনতম বয়স ১৮ বছর এবং কমিটির সদস্যের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। অন্তত ২০ জন সদস্য নিয়ে সমিতি গঠন করতে হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যানের প্রত্যয়ন প্রয়োজন হবে।সভায় পটগানের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন, নির্বাচনী তফসিল ঘোষিত থাকায় জনসমাগমের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তাই বড় পরিসরে কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তিনি নির্বাচন শেষে এ ধরনের কার্যক্রম গ্রহণ করাই অধিক উপযোগী হবে বলে মত দেন।সভায় ফিশনেট প্রকল্প ও উত্তরণ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শাহাজাহান (টেকনিক্যাল অফিসার, লাইভলিহুড), আবু এমরান (এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া)। এছাড়াও মৎস্যজীবী নেটওয়ার্ক ও ফেডারেশনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেসি অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.