বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
/ ৫৯ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে কমিশনকে দেশে ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ বা এনপিএমের দায়িত্ব পালন করার ক্ষমতা প্রদান করা হলো। এই ক্ষমতা কাজে লাগিয়ে কমিশন এখন দেশের যেকোনো আটককেন্দ্র ও কারাগারে গিয়ে নির্যাতন, অমানবিক আচরণ ও অনিয়ম প্রতিরোধে নজরদারি চালাতে পারবে।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকেই অধ্যাদেশটি সবুজ সংকেত পায়।বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্তর্জাতিক বাধ্যবাধকতার অংশ হিসেবে বাংলাদেশ এখন মানবাধিকার রক্ষায় আরও জবাবদিহিমূলক অবস্থানে যাচ্ছে। তাঁর ভাষায়, “কমিশন এখন আটককেন্দ্র ও জেলগুলোতে স্বাধীনভাবে পরিদর্শন চালাতে পারবে, প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করবে এবং নির্যাতন প্রতিরোধে সুপারিশ করবে।তিনি আরও উল্লেখ করেন, পরিদর্শন ও প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর উপদেষ্টা পরিষদ প্রথমে অধ্যাদেশটির নীতিগত অনুমোদন দিয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.