শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার
/ ৬১ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস : অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফেরদৌস শেখকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৮, সিপিএসসি বরিশালের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর সহায়তায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করে। র‌্যাব জানায়, ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণের একটি মামলায় ফেরদৌস শেখ দোষী সাব্যস্ত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে র‌্যাব কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেরদৌস শেখকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ সূত্র নিশ্চিত করেছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.