সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন
Headline
Wellcome to our website...
ঢাকার আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যাত্রী ছাউনি নির্মিত
/ ১২৩ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

মোঃ আলমগীর হোসেন আশুলিয়া থেকে : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ডিইপিজেড গেটে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি মানসম্পন্ন যাত্রী ছাউনির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নির্মিত এই যাত্রী ছাউনিটি সোমবার সকালে এলাকার গণমানুষকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন তরুণ সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হাজী মো. ইসরাফিল হোসেন।ডিইপিজেড-ভাদাইল এলাকায় দীর্ঘদিন ধরেই ছিল নানা ভোগান্তি—চলাচলের অসুবিধা, ইজি বাইকের অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা, গাড়ির জন্য অপেক্ষার নির্দিষ্ট জায়গার অভাব, এমনকি ফুটপাত পর্যন্ত ছিল বিভিন্ন দখলদারি চক্রের নিয়ন্ত্রণে। প্রতিদিন হাজারো মানুষের জীবনে যোগ হতো বাড়তি দুর্ভোগ।প্রথম ধাপেই ইসরাফিল হোসেন ও স্থানীয় তরুণরা এলাকা থেকে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনেন। এরপর এলাকাবাসীর প্রয়োজন বিবেচনা করে উদ্যোগ নেওয়া হয় একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের। বিভিন্ন বাধা-প্রতিবন্ধকতা অতিক্রম করে শেষ পর্যন্ত আলোর মুখ দেখে বহু প্রতিক্ষিত এই ছাউনিটি।স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, আগে একটি চক্র অটোরিকশা ও ফুটপাতকেন্দ্রিক অনিয়মের মাধ্যমে সুবিধা ভোগ করত। এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় ওই চক্রের কিছু ব্যক্তির বিরূপ প্রতিক্রিয়াও দেখা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি স্থানীয় একটি রাজনৈতিক দলের কিছু অনুসারীর বিরোধিতার মুখেও পড়তে হয়েছে ইসরাফিলকে—এমন দাবি করেছেন স্থানীয়রা। এসব বিতর্কের মধ্যেও মানবিক লক্ষ্য থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন তরুণ এই সমাজসেবক।ইসরাফিল হোসেন দেখিয়ে দিয়েছেন—পরিবর্তন আসে ইচ্ছা, সাহস ও মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব থেকে। রাজনীতির ক্ষমতা নয়, মানুষের মুখের হাসিই তার শক্তি। তার এই উদ্যোগ আশুলিয়ায় একটি নতুন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিদিনের মেহনতি মানুষের স্বস্তির কথা চিন্তা করেই কাজ করে যাচ্ছেন তিনি। তার প্রচেষ্টা প্রমাণ করে—মানুষ মানুষের জন্য এগিয়ে এলে পরিবর্তন অবশ্যই সম্ভব।ভাদাইলের স্থানীয়দের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে নির্মিত মানসম্পন্ন ও দৃষ্টিনন্দন এই যাত্রী ছাউনিটি এখন এলাকার মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.