মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
পিরোজপুরে সুজনের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
/ ৮৩ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

পিরোজপুর অফিস : সুষ্ঠু নির্বাচন, তথ্যের স্বচ্ছতা এবং নাগরিক অংশগ্রহণ এই তিনটি বিষয়ই গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি হিসেবে গুরুত্ব পেতে হবে। এমন মতামত উঠে এসেছে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে। শনিবার (২২ নভেম্বর) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার, ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ এবং নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সভার সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ। অতিথি হিসেবে বক্তব্য দেন সুজনের সাবেক জেলা সভাপতি শিক্ষাবিদ প্রফেসর সেখ সাইদুর রহমান, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, আফতাব উদ্দিন কলেজের গভর্নিং বডির সভাপতি সাইদুল ইসলাম কিসমত, গ্রীন ফোর্স জেলা সভাপতি মইনুল আহসান মুন্না, ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনা, সাংবাদিক জহিরুল হক টিটু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ ও জিয়াউল হকসহ জেলা ও উপজেলা পর্যায় থেকে আগত সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ মোট ৮০ জন অংশগ্রহণকারী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সুজন নেতৃবৃন্দ নাগরিক সমাজ, প্রশাসন, রাজনৈতিক দল ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.