সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
Headline
Wellcome to our website...
অপরের ওপর নির্ভর না করে তরুণদের আত্মশক্তিকে জাগ্রত করতে হবে : পিরোজপুরে আলোচনা সভায় বক্তারা
/ ৬৪ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:২০ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ এবং শিক্ষার্থীরা। প্রধান অতিথি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা পরিহার করে আত্মশক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলেই উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, চারপাশের সমস্যা সমাধানে নিজস্ব উদ্যোগই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ। উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী বলেন, তারুণ্যের আবেগ, উদ্যম ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগাতে হবে। ধৈর্য, সহনশীলতা ও বৈশ্বিক জ্ঞানচর্চার মাধ্যমে তরুণরাই দেশের অগ্রগতির পথ সঠিকভাবে পরিচালনা করতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.