শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
কলাপাড়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুটচেষ্টার অভিযোগ, অজ্ঞান অবস্থায় ৫ জন হাসপাতালে
/ ৬৯ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারকে অজ্ঞান করে লুট করার চেষ্টা করার অভিযোগ উঠেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন-হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৮), আশা ইতি (৭) ও সুমাইয়া (৯)।ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।হাবিব গাজী জানান, তার স্ত্রী মানসিক অসুস্থ হওয়ায় চিকিৎসার কথা বলে এমদাদুল ইসলাম সন্ধ্যায় বাড়িতে আসেন। পরে তিনি সবাইকে পানির গ্লাস এগিয়ে দিলে তা পান করার পর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মোঃ মোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মলমপার্টির সদস্য। ভুক্তভোগী পরিবারকে আমরা মামলা করার পরামর্শ দিয়েছি। মামলা হলে তাকে আদালতে প্রেরণের ব্যবস্থা করা হবে।

কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন র‍্যালি, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। স্থানীয় দুটি সংগঠন একতা গ্রাম উন্নয়ন সংগঠন ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠন এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর সার্বিক সহযোগিতায় সোমবার (১৭ নভেম্বর) টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য “আমার দিন, আমার অধিকার” সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অতিথিরা বলেন, শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুস্থ বিকাশে পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপস্থিত ছিলেন, ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত, মাঠ সংগঠক সুফল বিশ্বাস, টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হাওলাদার, একতা গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ মঞ্জু প্যাদা,উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি আবু ছলে হাওলাদার প্রমুখ।

দিনব্যাপী আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের সরব উপস্থিতি অনুষ্ঠানে এনে দেয় বিশেষ প্রাণচাঞ্চল্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন