সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
Headline
Wellcome to our website...
পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
/ ৬৮ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:দিনাজপুর পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি মোকছেদুল আলম এর ব্যাপক অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে হাবড়া এরশাদ নগর এলাকার ভুক্তভোগীরা।শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এরশাদ নগর পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাশে এই মানববন্ধন করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করলে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।মানববন্ধনে বক্তরা বলেন, হাবড়া বন বিভাগের বন রক্ষকারী কমিটির সভাপতি মোকছেদুল আলম নিজে গাছ কেটে বিক্রি করে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। ইতিমধ্যে ১৪ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।মানববন্ধনে বক্তব্য রাখেন, মন্ডলপাড়া গ্রামের রবিউল ইসলাম, মেম্বার মশিয়ার রহমান, অহিদুল ইসলাম, এরশাদ নগরের আঃ রশিদ, মন্ডলপাড়া গ্রামের জিয়াউর রহমান, মধ্যদর্গাপাড়া গ্রামের আকতারুল ইসলাম, দর্গাপাড়া গ্রামের মো: পলাশ, এরশাদনগরের নবিউল রুমি প্রমুখ।শিক্ষক মেজবাহুল ইসলাম বলেন, আমি ইবতেদাযী মাদ্রাসার শিক্ষক। আমাকে বনবিভাগের রক্ষাকমিটির সদস্য করবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে।এব্যাপারে ভবানীপুর বনবিট কর্মকর্তা ফোরকানুল আলম বলেন, অনুমতি ছাড়া বনের কোন গাছ ডারপালা কাটা যাবে না। গত ৮ নভেম্বর বনের ভিতরে কাটা গাছ ও ডালপালা আটক করা হয়েছে।এ ব্যাপারে অভিযক্তু পার্বতীপুর হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি মোকছেদুল আলম বলেন, আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমি মামলা দেয়ার কে। যারা বনের গাছ কাটছে তাদের নামে মামলা হয়েছে। আমি কারো কাছে সদস্য করার জন্য টাকা নেইনি।এটা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.