সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
Adobe Photoshop 21 Crack tool [Windows] x86x64 MediaFire PassFab for Word Pre-Activated [Latest] Premium গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
Headline
Wellcome to our website...
জেমস বন্ড’ নির্মাতা তামাহরি আর নেই
/ ৩১৩ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:৪২ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : মারা গেছেন ‘জেমস বন্ড’ খ্যাত চলচ্চিত্র পরিচালক লি. তামাহরি। বৃহস্পতিবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তামাহরির পরিবার রেডিও নিউজিল্যান্ডকে জানায়, দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন তিনি।এক বিবৃতিতে পরিবার জানিয়েছে, কারিশম্যাটিক ও অসাধারণ সৃষ্টিশীল এই মানুষটি মাওরি শিল্পীদের পর্দায় বাইরেও সমানভাবে তুলে ধরেছেন। তাকে হারানো সত্যিই এক অপূরণীয় ক্ষতি।১৯৫০ সালে ওয়েলিংটনে জন্ম নেওয়া তামাহরি ছিলেন মাওরি ও ব্রিটিশ বংশোদ্ভূত। ৭০-এর দশক থেকে তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রশিল্পে কাজ শুরু করেন।জিওফ মারফির একাধিক সিনেমায় টেকনিশিয়ান হিসেবে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া নাগিসা ওশিমার আন্তর্জাতিক প্রযোজনা ‘মেরি ক্রিসমাস, মি. লরেন্স’-এ তিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন।পরিচালক হিসেবে বড় পরিচিতি পান ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’ দিয়ে-অকল্যান্ডে টিকে থাকা এক মাওরি পরিবারের সংগ্রাম ও সহিংসতা নিয়ে নির্মিত তীব্র ড্রামা। মুক্তির পর ছবিটি নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হয় এবং আন্তর্জাতিক মঞ্চেও আলোচিত হয়।এর সফলতার পর তিনি হলিউডে কাজের সুযোগ পান। নিক নল্টে ও চাজ প্যালমিন্টেরি অভিনীত পিরিয়ড নোয়ার ‘মালহোল্যান্ড ফলস’ পরিচালনা করেন তিনি।তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ ২০০২ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ছবি ‘ডাই অ্যানাদার ডে’। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন