সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
PassFab for Word Pre-Activated [Latest] Premium গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
/ ২২২ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম মন্তব্য করে বলেছেন,নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি করার সুযোগ নেই। যারা তা ছড়াচ্ছে তারা পতিত স্বৈরাচারের দোসর। তিনি শুক্রবার সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।শফিকুল আলম বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখেন তারা পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। কেউ হয়ত পূর্বাচলের প্লট পেয়েছেন, নয়তো তার কাছ থেকে কোনো মনিটরিং বেনিফিট পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। মোহাম্মদ শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশে আগে থেকেই মব ভায়োলেন্স ছিল। চব্বিশের জুলাইয়ের পরও কিছু মব ভায়োলেন্স হয়েছে, তা অস্বীকার করছি না। এটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সংস্কার ও সাংবাদিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস উপদেষ্টা মফস্বল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা দিনরাত নিউজের পেছনে ছুটে প্রতিবেদন তৈরি করেন। দেশের প্রতিটি টেলিভিশন চ্যানেল আপনাদের সংগ্রহ করা ফুটেজ ব্যবহার করে। সেগুলো সারাবছর ইউটিউব ও ফেসবুকে প্রচারের মাধ্যমে আয় করে। অথচ সাংবাদিকদের কাজের কোনো স্বীকৃতি নেই, সম্মানিও দেয় না। শুধু আইডি কার্ড ধরিয়ে দিয়ে বলে ‘যাও, করে খাও’। এ নিয়ে সাংবাদিকদেরই সোচ্চার হওয়া উচিত।তিনি আরও বলেন, যিনি আলী রিয়াজকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন, তিনি নিঃসন্দেহে মিথ্যাচার করেছেন। তার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজে সব বিষয় স্পষ্ট করা হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেকেই টিভির টকশোতে যান এবং ডাহা মিথ্যা কথা বলেন। এমন মিথ্যা বললেই নাকি মার্কেট পাওয়া যায়! আবার মিথ্যা কথা বলছে জেনেও সেই ব্যক্তিকে ডেকে টকশো করানো হচ্ছে। প্রতিটি টকশোতেই একই অবস্থা। মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি। সেন্টমার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার নেই যা তারা করেনি। উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়েও মিথ্যাচার হচ্ছে। আর সেনাবাহিনীকে নিয়ে তো প্রতিদিনই হচ্ছে।পরে সার্কিট হাউস চত্বরে আইটিএস নেত্রকোণার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।এ সময় নানা সংস্কারের দাবিতে প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। প্রেস সচিব স্মারকলিপি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন বলে তাদের আশ্বস্ত করেন।মতবিনিময় শেষে শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শফিকুল আলম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.