শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
শিমুলতলী আর্মি ফার্মা মাঠে মেলা নিয়ে বিভ্রান্তির অবসান, ফিরছে ইতিবাচক ভাবমূর্তি
/ ২৬৩ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

গাজীপুর জেলা প্রতিনিধ : গাজীপুর জেলার শিমুলতলী আর্মি ফার্মা মাঠে চলমান মেলাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন—মেলাটি বৈধ, নৈতিক ও নিয়মিত প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত একটি ব্যবসা ও সাংস্কৃতিক আয়োজন, যেখানে স্থানীয় উদ্যোক্তারা অংশ নিচ্ছেন উৎসাহের সঙ্গে।
মেলায় প্রায় ১৪ থেকে ১৫ জন ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তা নিজেদের তৈরি মানসম্মত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। কসমেটিকস, পোশাক, খেলনা, ঘরোয়া ব্যবহার্য সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ নানা ধরনের স্টল রয়েছে সেখানে। এসব স্টল পরিচালনা করছেন এলাকার তরুণ উদ্যোক্তারা, যারা সৎভাবে ব্যবসা করে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনছেন।
মেলার কর্তৃপক্ষ বাদল জানান, “এটি সম্পূর্ণ বৈধ ও সৃজনশীল একটি ব্যবসায়িক উদ্যোগ। এখানে কোনো অনৈতিক বা অবৈধ কার্যক্রমের সুযোগ নেই। ক্রেতাদের উৎসাহ দিতে প্রতিটি ক্রয়ের সঙ্গে একটি লটারি কুপন ও কলম উপহার দেওয়া হয়—যা শুধুই সৌজন্য ও গ্রাহক সন্তুষ্টির প্রতীক, জুয়া বা বাজির কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “আমরা চাই সবাই পরিবারসহ আনন্দের সঙ্গে এই মেলাটি উপভোগ করুন। এটি আমাদের এলাকার সংস্কৃতি, ব্যবসা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মেলাটি এখন আনন্দ, ব্যবসা ও সামাজিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হচ্ছেন এবং এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
মেলা চলুক আনন্দে, ব্যবসার উজ্জীবনে—নৈতিকতার সীমার ভেতরে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন