বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
সাতক্ষীরার চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
/ ১১৪ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:১৬ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ। সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। আর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলের জেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে একই চার আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির ঘোষিত প্রার্থীরা হলেন- সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাশার, এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দুই দলই সাতক্ষীরার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনি মাঠে সরব হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.