বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
বিএনপির বিজয় ঠেকাতে দেশে অপপ্রচার-অপকৌশল চলছে : তারেক রহমান
/ ২৯০ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনমনে প্রশ্ন উঠেছে, ঠিক সময়ে নির্বাচন হবে কি না। বর্তমান পরিস্থিতির ফলে কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হয় কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে। তিনি বলেন এ গুলি প্রতিহত করতে হবে। কেহ যেন কোন প্রকার সুযোগ নিতে না পারে। তারেক রহমান বলেন, ‘কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে, অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।বিএনপি শিগগিরই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেয়, সবাই নিজেদের রেষারেষি ভুলে তাকে মেনে নিতে হবে। শিগগিরই ঘোষণা করা হবে বিএনপির ৩০০ আসনের মনোনয়ন।দেশ এবং জনগণের স্বার্থে দল যাকে মনোনয়ন দেবে, তাকে মেনে চলা উচিত।প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, এরই মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.