
নিজস্ব প্রতিবেদক: আবারও ফ্যাসিবাদীদের দখলে পড়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঢাকা প্রেসক্লাব। গত ১৫-১০-২০২৫ইং তারিখে সন্পূর্ণ অবৈধ্য ভাবে আওয়ামীলীগের দোসর দিপংঙ্কর গৌতম ও পাভেল গ্রুপ কে ঢাকা জেলা সমাজসেবা থেকে অনুমোদন দিয়েছে। যেটা সরাসরি প্রত্যাখ্যান করে দেশের সাংবাদিক মহল। বিগত দিনে সমাজ সেবার নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৬ বছর ধরে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তির নিয়ন্ত্রণে থেকে প্রকৃত সাংবাদিকদের কাছ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ২০০৯ সাল থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ঢাকা প্রেসক্লাব দখল করে রেখেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও আওয়ামী লীগের সহযোগী কিছু ব্যক্তি। তাদের দখলদারিত্বের কারণে প্রকৃত সাংবাদিকরা সংগঠনের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছেন। ১৯৮৭ সালে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ঢাকা প্রেসক্লাব আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়, যার নিবন্ধন নম্বর ৮-০২০২৯। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম দিলদার, যিনি বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিতভাবে প্রতি দুই বছর অন্তর নির্বাচন আয়োজন করে আসছিল এবং নির্বাচিত কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হতো। কিন্ত ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারে যোগ দেন এবং সমাজ সেবার সভাপতি নির্বাচিত হয় পরবর্তীতে তিনি আওয়ামীলীগ সরকারের মন্ত্রী হন । বর্তমানে তার নামে একাধিক মামলা রয়েছে। ২০০৯ সালে তারই ঘনিষ্ঠ সহচর ও দীপঙ্কর গৌতম ও সাদেক মাহমুদ (পাভেল) সহ কিছু আওয়ামীলীগ নেতা কর্মি ঢাকা প্রেসক্লাব জোর করে দখল করে নেন। তারা সংগঠনের পুরনো নথি ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গায়েব করে দিয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে কমিটি অনুমোদন নেন। অথচ তার কখনো ঢাকা প্রেস ক্লাবের সদস্য ছিলেন না। আর সমাজ সেব সে ধরনের কোন কাগজ দেখাতে পারবে না।২০০৯ সালের পর থেকে প্রতি দুই বছর অন্তর কাগজে-কলমে কমিটি নবায়ন করলেও কোনো কার্যকর কর্মকাণ্ড তারা পরিচালনা করেননি। ২০০৯-২০১১, ২০১১-২০১৩, ২০১৩-২০১৫, ২০১৫-২০১৭, ২০১৯-২০২১, ২০২১-২০২৩ ও ২০২৩-২০২৫ পর্যন্ত এই কমিটিগুলোর কার্যক্রম কেবল নথিতেই সীমাবদ্ধ ছিল। প্রকৃত সাংবাদিকদের কোনো সম্পৃক্ততা বা সাধারণ সদস্যদের কোনো ভূমিকা ছিল না। এ বিষয়ে সমাজ সেবার নিকট বহুবার আবেদন করেছে অনেক সাংবাদিক বা সদস্য। বিভিন্ন সময়ে ঢাকা জেলা সমাজসেবা অধিদপ্তর বিষয়টি তদন্তের উদ্যোগ নিলেও, শেষ পর্যায়ে এসে রাজনৈতিক প্রভাবের কারণে তদন্ত ভেস্তে যায়। অভিযোগ রয়েছে, প্রতিবারই রাশেদ খান মেননের সরাসরি হস্তক্ষেপে তদন্ত প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়েছে। যা বিগত প্রতিটি কমিটির সুপারিশ থেকে জানতে পারবেন। এই দীর্ঘ দখলদারিত্বের প্রতিবাদে আওরঙ্গজেব কামালের নেতৃত্বে প্রকৃত সাংবাদিকদের একটি শক্তিশালী ধারা গড়ে ওঠে। এবং দুই শতাধিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিক একত্রিত হয়ে ঢাকা প্রেসক্লাবকে পুনর্গঠন ও সাংবাদিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগঠিত আন্দোলন শুরু করেন। বর্তমানে তাদের সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী চলমান। গত ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে উক্ত ফ্যাসিবাদী গোষ্ঠীর অনেকেই পলাতক। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সক্রিয়ভাবে সহায়তা করেছে। রাশেদ খান মেনন পালিয়ে যাওয়ার পর তার সহচর দীপঙ্কর গৌতম ও সাদেক মাহমুদসহ অনেকে আত্মগোপনে চলে যান এবং এখনো বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। যে কারনে ঢাকা প্রেস ক্লাব কে ঢাল হিসাবে ব্যবহার করতে পারে। এবিষয়ে একাধি সাংবাদিদের নিকট জানতে চাইলে তারা ফ্যাসিবাদী কমিটির বিরুদ্ধে নানা বিধ অভিযোগ করেন। উত্থাপিত প্রধান অভিযোগসমূহ: ১. জোরপূর্বক প্রেসক্লাব দখল ও দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত রাখ ওবারবার একই ব্যাক্তি কে অবৈধ্য ভাবে কমিটি প্রদান। ২. কোনো নিয়মিত নির্বাচন না করা বা প্রকৃত সাংবাদিকদের সংযুক্ত না করা। ৩. কমিটির সকল সদস্য পূর্ববর্তী কোনো বৈধ কমিটির বা ঢাকা প্রেস ক্লাবের সদস্য না থাকা। ৪. সংগঠনের কার্যক্রম বা সভা-মিটিং সম্পূর্ণ অনুপস্থিত। এবং সাংবাদিকদের বিপদে সাহায্য ও সহযোগীতা না করা। ৫. সমাজসেবার নীতিমালা অনুযায়ী কার্যক্রম না চালানো। এবং আওয়ামীলীগ ও তাদের দলীয় লোক দিয়ে সদস্য কোট পূর্ণ করা। ৬. ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ে পুরনো কোনো নথি পাওয়া যায়নি। এক কথায় পূর্বের নথী গায়েব করা। ৭. সংগঠনটিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা। বর্তমানে অওয়ামীলীগকে পূর্ণবাসিত করা। ৮. ফ্যাসিবাদী রাজনৈতিক দলের সরাসরি সহযোগী হিসেবে কাজ করা সহ নানা বিধ বিষয় রয়েছে। এই দীর্ঘদিনের অনিয়ম, দখলদারিত্ব ও রাজনৈতিক হস্তক্ষেপে সাংবাদিক সমাজে বিভাজন, বিশৃঙ্খলা ও হতাশা ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমে স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত ঢাকা প্রেসক্লাব এখন ঐক্য ও সংস্কারের জন্য নতুন নেতৃত্বের অপেক্ষায়। আমাদের দাবী ঢাকা জেলা সমাজ সেবা উক্ত কমিটি বাতিল ঘোষনা করে ফ্যাসিবাদীদের এই সংগঠন থেকে বহিস্কার করে। সকল সাংবাদিক নিয়ে নতুন করে জুলাই গণঅভ্যুথানের মর্জাদা রক্ষার্থে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি কমিটি উপহার দিয়ে সাংবাদিক সমাজ কে এই বিপদ মুক্ত করবেন। প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সমাজসেবা অধিদপ্তরের স্বচ্ছ পদক্ষেপে যদি দখলদারদের অপসারণ নিশ্চিত করা যায়, তবে বহু বছরের বঞ্চনা ও বিভাজনের অবসান ঘটিয়ে ঢাকা প্রেসক্লাব আবারও সত্য, ন্যায় ও স্বাধীন সাংবাদিকতার প্রতীক হিসেবে ফিরে আসবে।


