বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
পিরোজপুরে হারানো মোবাইল ও টাকা উদ্ধার
/ ২৬৫ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১:১০ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও প্রতারণার মাধ্যমে হারানো ২৯টি মোবাইল ফোন এবং ২৬ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইলগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৯টি, ইন্দুরকানী থেকে ৩টি, মঠবাড়ীয়া থেকে ৭টি, নাজিরপুর থেকে ৬টি, ভান্ডারিয়া থেকে ২টি, নেছারাবাদ থেকে ১টি এবং কাউখালী থানা থেকে ১টি রয়েছে। এছাড়া, নাজিরপুর ও ভান্ডারিয়া থানায় ২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে, সোমবার (২১ অক্টোবর) ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় এক অভিযানে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬,১৯০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার টিমের সহায়তায় অভিযানে এসব প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়। নিজেদের হারানো সম্পদ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের উদ্ধার ও সহায়ক কার্যক্রম জেলা পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.