বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
অভয়নগরে যশোর-৪ আসনে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে মানববন্ধন
/ ৬৮ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

মোশারফ হোসেন : ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন ) আসনের বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মঙ্গলবার ১১ নভেম্বর সকাল ১১.৩০ টায় অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নুরবাগ মোড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিগত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন। ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেওয়া হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা ব্যর্থ হবে।মানববন্ধনে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মনজুর ও সাধারণ সম্পাদক মাহমুদ কবীর, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক ইয়ার আলী সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা। আয়োজকরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।উল্লেখ্য, এই আসনে বিএনপি তাদের প্রাথমিক তালিকায় কৃষক দলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী টিএস আইয়ুবের নাম ঘোষণা করেছে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.