শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ
/ ৩৬ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সচিবালয়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সচিবালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। এ সময় সামাজিক উন্নয়ন, সংগঠন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমসহ নানা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সংসদ সদস্য খায়রুল কবির খোকনের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের একটি সার্টিফিকেট তুলে দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও পারস্পরিক আলোচনা হয়। উভয়েই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.