মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
Headline
Wellcome to our website...
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
/ ১৬ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, টাইম সাময়িকী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অসীম সাহসিকতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। দেশে যখন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সংকটে ছিল, তখন তিনি জনগণের কণ্ঠস্বর হিসেবে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এই স্বীকৃতি মূলত সেই সংগ্রামেরই ফল। তিনি আরও জানান, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। অবাধ নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আজ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। নিজের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে) বলে যে আশার বাণী শুনিয়েছিলেন, আজ এ অর্জন তারই প্রতিফলন। উপদেষ্টা মাহদী আমিন লিখেন, এ অর্জন কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের নয় বরং এটি পুরো বাংলাদেশের মানুষের জন্য গর্বের। একটি সমৃদ্ধ ও আইনের শাসনের দেশ গড়ার পথে এ আন্তর্জাতিক স্বীকৃতি দেশের নাগরিকদের আরও বেশি অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি টাইমের এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পোপ লিও চতুর্দশসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.