সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী তারেক রহমান আশুলিয়ায় গ্যারেজ থেকে ২টি অটোরিকশা উধাও: চুরি-ছিনতাই ও চাঁদাবাজ চক্রের একজন গ্রেপ্তার হলেও অধরা মূলহোতা রনি মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা
Headline
Wellcome to our website...
পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথযাত্রার জনসভায়- হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজিব ভূইয়া
/ ২৮৫ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি নির্বাচনী পথযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) গণতন্ত্র, ভোটাধিকার ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ১২টায় এ নির্বাচনী পথযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপদেষ্টা (অন্তর্বর্তীকালীন সরকার) ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া, মনিরা সারমিন (যুগ্ম আহ্বায়ক, এনসিপি) এবং মো. তরিকুল ইসলাম (আহ্বায়ক, কেন্দ্রীয় যুবশক্তি, এনসিপি)।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বাইতুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল গালিবসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও উপজেলা যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ১১ দলীয় জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.