সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
Headline
Wellcome to our website...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় স্থান অর্জন করলেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী জয়দ্যূতি সরকার।
/ ৪৬১ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

খুলনা প্রুতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় ২য় স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির নবীন চারুশিল্পী জয়দ্যূতি সরকার-কে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা এবারও তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে। খুলনা আর্ট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং–২০২৫ (১৬তম ব্যাচ) থেকে মোট ৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।৩০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী জয়দ্যূতি সরকার কৃতিত্বের সঙ্গে ২য় স্থান অর্জন করে একাডেমির সুনাম অক্ষুণ্ণ রাখেন।এই গর্বিত সাফল্যের জন্য জয়দ্যূতি সরকারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক, চিত্রশিল্পী মিলন বিশ্বাস।ফুল প্রদানকালে তিনি বলেন“আজকের এই অর্জনের মাধ্যমে তোমরা শুধু খুলনা আর্ট একাডেমির নয়, বরং পুরো খুলনাবাসীর সম্মান বৃদ্ধি করেছো। এই সাফল্য ধরে রাখতে হলে পরিশ্রম, ধারাবাহিক সাধনা এবং গুণীজনদের প্রতি সম্মান বজায় রাখতে হবে।”তিনি আরও বলেন“শিল্পী হতে গেলে শুধু ছবি আঁকলেই হয় না এর সঙ্গে থাকতে হয় জ্ঞান, নিয়মিত অনুশীলন ও বিনয়। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জীবনী পড়লে শিল্পসাধনার প্রকৃত চেতনা উপলব্ধি করা যায়। শিল্পচর্চায় কখনো অর্থ বা অহংকারের পেছনে ছোটা যাবে না; তাহলেই প্রকৃত সাফল্য আসবে।”শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে জয়দ্যূতি সরকার বলেন“আজ আমার এই সাফল্যের পেছনে স্যারের অবদানই সবচেয়ে বেশি। আমি সারা জীবন খুলনা আর্ট একাডেমির প্রতি কৃতজ্ঞ থাকব।”নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন“আমি নিজে শিল্পী হতে এসে শিল্পী হতে না পারলেও ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২২৩ জন শিক্ষার্থীকে চারুকলায় পড়ার সুযোগ করে দিতে পেরেছি এটিই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আজ তোমাদের এই অর্জন আমার স্বপ্নকে আরও বিস্তৃত করলো।”তিনি তাঁর শিল্পগুরু, পিতা-মাতা ও সমগ্র দেশবাসীর কাছে শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি চারুকলা ভর্তি কোচিংয়ের ১৬তম ব্যাচের থিওরি ক্লাসের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।যেসব শিক্ষার্থী এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন“কোনো হতাশা নয়। সফল না হওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে আছি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.