সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে গুঞ্জন এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী হেফাজতে জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ
Headline
Wellcome to our website...
সাইবার সহিংসতাসহ নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে পিরোজপুরে সংবাদ সম্মেলন
/ ১০৩ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

পিরোজপুর অফিস : সাইবার সহিংসতাসহ নারী ও কন্যাদের প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ এবং তাদের অগ্রসরমানতা নিশ্চিতের আহ্বান জানিয়ে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম লিখিত বক্তব্যে জানান, প্রযুক্তিনির্ভর যুগে সাইবার জগতে অপমান, ব্ল্যাকমেইল, চরিত্রহনন ও ডিজিটাল হয়রানিসহ সহিংসতার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা নারীর অগ্রগতি ও মানবাধিকারে নেতিবাচক প্রভাব ফেলছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাতোয়ারা বেগম টুলি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা। আরও বক্তব্য দেন পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, জিয়াউল হক, নুরুদ্দিন ও নারী নেত্রী অর্পনা হালদার। বক্তারা সাইবার সহিংসতা, ঘরোয়া নির্যাতন, বাল্যবিয়ে, কর্মক্ষেত্রে হয়রানি ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারীর নিরাপদ ডিজিটাল পরিবেশ, শিক্ষা-দক্ষতা উন্নয়নে সমান সুযোগ, আইনগত সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.